ঈশিতার ফিরে আসা
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা। নিজের ব্যবসা ও পরিবারকে সময় দিতে দীর্ঘ চার বছর পর্দার বাইরে ছিলেন তিনি। গত এপ্রিলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘কাঠ পেন্সিল’ নাটকে অভিনয় করেন। এরপর চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ‘ফারুকী এবং ভাই ব্রাদার এক্সপ্রেস’র নাটকগুলোর মধ্যে ঈশিতা অভিনীত ‘পাতা ঝরার দিন’ দর্শকদের প্রশংসা পায়। এবার ‘তোমার জানালায়’ শিরনামে গান নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






