ঈদে তিন দিনের বেশি ছুটি নয়

দুই পুলিশ সদস্য নিরাপত্তা চেকপোস্টে দাঁড়িয়ে থাকছেন, একজন হেলমেট পরা ও মুখোশ পরা, অন্যজন হাত তুলে নির্দেশ দিচ্ছেন, রাস্তায় যানবাহন কম।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঈদের সরকারি ছুটি তিন দিনের বাইরে সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠান স্ব-উদ্দোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।
সোমবার মন্ত্রী সভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান: তিন দিনের বাইরে অতিরিক্ত কোনো ছুটি দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। এই তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।
এই তিন দিনের বাইরে কোন কোন বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা ছুটি দিতে পারবে না।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







