ক্রিকেট

ইয়াসিরের ১৩৩*, সানজামুলের ৫ উইকেট

বাংলাদেশ ক্রিকেটার ইয়াসির মাঠে প্রস্তুত, ক্যাপশনে সানজামুলের ৫ উইকেটের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ইয়াসির মাঠে প্রস্তুত, ক্যাপশনে সানজামুলের ৫ উইকেটের খবর, ইয়াসিরের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে নর্থ ও ইস্ট জোনের ম্যাচে সমানতালে লড়ছেন ব্যাটসম্যান-বোলাররা। কক্সবাজারে ম্যাচের প্রথম দিন নর্থ জোনের ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেছিলেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস। বল হাতে ৮ উইকেট তুলে মুশফিকের সাফল্যকে ছাড়িয়ে গিয়েছিলেন ইস্ট জোনের অফস্পিনার নাঈম হাসান।

ম্যাচের দ্বিতীয় দিনেও প্রায় একই চিত্র। ইস্ট জোনের ইয়াসির আলি চৌধুরী অপরাজিত থাকলেন ১৩৩ রান করে। বিপরীতে নর্থ জোনের বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম তুলে নিলেন ৫ উইকেট।

নর্থের ২৭২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ইস্ট ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৫৬ রান। দেড়শর পথে ছোটা ইয়াসির মেরেছেন ১৩টি চার, দুটি ছক্কা। খেলেছেন ২৭০ বল।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা ইমরুল কায়েস করেছেন ৭৬ রান। আফিফ হোসেন ধ্রুব করেছেন ২৬ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। সানজামুলের ৫ উইকেটের দিনে দুটি উইকেট নিয়েছেন অফস্পিনার সঞ্জিত সাহা।

বিষয়:ইয়াসির আলি রাব্বিবিসিএল-২০২০লিড স্পোর্টসসানজামুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…