তথ্যপ্রযুক্তি

ইসলামবিরোধী ‘ব্রিটেন ফার্স্ট’ নিষিদ্ধ করলো ফেসবুক

ইসলামবিরোধী ‘ব্রিটেন ফার্স্ট’ নিষিদ্ধ করলো ফেসবুক

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকে ইসলামবিরোধী রাজনৈতিক গ্রুপ ‘ব্রিটেন ফার্স্ট’ এর রয়েছে ২০ লাখ লাইক। এই পেজের নেতা পল গোল্ডিং ও উপনেতা জায়দা ফ্রানসেনের রয়েছে হাজার হাজার ফলোয়ার।

এতো লাইক ও ফলোয়ার থাকা সত্ত্বেও গ্রুপ ও তাদের নিজস্ব অ্যাকাউন্ট দুটি ফেসবুকের নীতিমালা লঙ্ঘন হয়েছে জানিয়ে নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

বিবিসির খবরে বলা হয়, বার বার সতর্কবার্তা দেওয়ার পরেও নীতিমালা না মানার কারণে ১৪ মার্চ বুধবার এই ফেসবুক পেজটি নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে ফেসবুক জানিয়েছে, ব্রিটেনের ওই পেজটি ফেসবুকের নীতিমালা সম্পর্কে চূড়ান্ত সতর্কতাটি উপেক্ষা করেছে এবং এই পেজটি আর দ্বিতীয় কোনো পেজ খোলারও সুযোগ পাবে না।

বিষয়:ফেসবুক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…