চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রামাণ্যচিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ন ১৭, জুলাই ২০২০
বিনোদন
A A

ইতালির রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি ডায়োসেসান মিশনারী সেন্টার এন্ড মাইগ্রেশন প্যাস্টোরাল, মাইগ্রেশন এন্ড কোএক্সসিসটেন্স’ অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশি প্রামাণ্যচিত্র ‘আর্মেনিয়ান চার্চে একদিন’। খবরটি নিশ্চিত করেছেন এই প্রামাণ্যচিত্রের নির্মাতা মেহজাদ গালিব।

প্রতিবছর ইতালির ট্রেন্টো শহরে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়। এরআগে ২১তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ‘গ্র্যান্ড পিক্স’ জিতে নিয়েছিলো তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’।

রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির মূল প্রতিপাদ্য হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের কৃষ্টি এবং জীবনযাত্রার সাথে সংহতি প্রকাশ।

প্রামান্যচিত্রটিকে ব্যক্তিগত জার্নি বা ডায়েরি বলে মনে করেন মেহজাদ গালিব। কৌতুহলবশত একদিন চার্চটি দেখতে গিয়েই মূলত ঢাকায় বসবাসরত আর্মেনিয়ানদের সম্পর্কে আগ্রহী হন নির্মাতা। রির্সাচ করতে গিয়ে জানতে পারেন ঢাকা শহর তৈরী হবার পেছনে আর্মেনিয়ানদের বিশাল অবদানের কথা। আর এই পুরো গল্পটাই তিনি তার চলচ্চিত্রে তুলে ধরেন।

ছবিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ছবিটিতে রয়েছে বাংলাদেশে বসবাসরত আর্মেনিয়ান কমিউনিটির সর্বশেষ বাসিন্দা আর্মেনিয়ান চার্চটির ওয়ার্ডেন মাইকেল জোসেফ মার্টিনের একটি ইন্টারভিউ। যতদূর জানা যায় বাংলাদেশে এটাই তার একমাত্র ভিডিও ডকুমেনটেশন।

মেহজাদ গালিব মনে করেন, ৪০০ বছরের পুরনো এই শহরে এরকম অসংখ্য গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে গল্পগুলো সবার কাছে তুলে ধরাটা খুবই জরুরী। তিনি এটাও মনে করেন যে ইচ্ছা থাকলে স্বল্প বাজেটেই একটি ভাল ছবি নির্মাণ সম্ভব।

Reneta

ইতালির এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার আগে ‘আরমেনিয়ান চার্চে একদিন’ প্রামাণ্যচিত্রটি গেল জানুয়ারিতে ‘ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব-২০২০’ এ প্রথম প্রদর্শিত হয়।

মেহজাদ বিশ বছর ধরে চলচ্চিত্র সংসদের কাজের সাথে নিজেকে প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত রেখেছেন মেহজাদ গালিব। সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন দেশের বহু পুরানো একটি চলচ্চিত্র সংসদ চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির। বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের কার্যনিবাহী পদে থাকা ছাড়াও তিনি শর্টফিল্ম ফোরামের আয়োজনে দ্বিবার্ষিক আন্তজাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ফরেন ডেলিগেট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি দুটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করতেন। বর্তমানে তিনি সরকারি অনুদানপ্রাপ্ত একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের সম্পাদনা শেষ করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT