বিনোদন

ইউক্রেনে জোলি, দেখা করলেন শিশুদের সঙ্গে

শিশুদের সঙ্গে দেখা করলেন জোলি, হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী জোলি শিশুদের সঙ্গে দেখা করে হাসিমুখে ছবি তুলেছেন, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেছেন। শনিবার দেশটির ক্ষতিগ্রস্ত লিভিভ শহরে গিয়েছেন তিনি। সেখানে ঘরহারা মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা জেনেছেন তিনি।

রুশ বাহিনীর হামলায় ঘরবাড়ি হারিয়ে লিভিভের একটি রেলস্টেশনে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে দেখা করেন জোলি। রেলস্টেশনে আশ্রয় নেওয়াদের মধ্যে বেশির ভাগ শিশু, যাদের বয়স দুই থেকে ১০ বছর। শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে সহমর্মিতা প্রকাশ করেন জোলি। এই শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন অভিনেত্রী।

পরে রাশিয়ার হামলায় আহত শিশুদের দেখতে একটি হাসপাতালে যান জোলি। সেখানে তিনি দেখা করেন তাদের শিশুদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের সঙ্গে।

সামাজিক মাধ্যমে শনিবারের এই সফরের বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে জোলি হাত নাড়ছেন এবং ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন।

বিষয়:অ্যাঞ্জেলিনা জোলিইউক্রেনলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…