চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর অভিবাসী নেবে না অস্ট্রিয়া

নিশাত পারভেজনিশাত পারভেজ
১২:০১ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

নতুন করে আর কোনো অভিবাসী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া। এখন থেকে সীমান্তে আবারো চালু করা হবে আগের সবনিয়ম-কানুন। এখনো অস্ট্রিয়া সীমান্তে আশ্রয়ের আশায় রয়েছে অভিবাসন প্রত্যাশী হাজার হাজার মানুষ।

যদিও কঠিন এ পদক্ষেপটি ধাপে ধাপে শেষ করার ঘোষণা দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ার্নার ফেম্যান।

অভিবাসীদের সহায়তায় জার্মানি ৬ বিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিলেও এ ইস্যুতে নেওয়া পদক্ষেপের জন্য নিজ দেশে সমালোচিত হয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। হাজারো মানুষকে হাসিমুখে আশ্রয় দেওয়ার পর এবার দুয়ার বন্ধ করতে চাইছে ইউরোপ।

জার্মান চ্যান্সেলর বলেছেন, তার দেশের উপর অভিবাসন প্রত্যাশীদের চাপ ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অভিবাসীদের জন্য আবাসন ব্যবস্থা আরো বাড়ানো হবে জানিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশকেও এ ব্যাপারে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, তার দেশ প্রায় ২৪ হাজার অভিবাসীকে আশ্রয় দিতে পারে।

পার্লামেন্টে বক্তৃতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, ২০ হাজার অভিবাসীকে ২০২০ সালের মধ্যে আশ্রয় দেওয়া হবে।

Reneta

অস্ট্রিয়ার অভিবাসী না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর আবারো অনিশ্চিয়তায় অভিবাসন-প্রত্যাশীরা।

বর্তমানে গ্রিসে ৬৬ হাজার, হাঙ্গেরিতে ৫৪ হাজার এবং ইটালিতে ৪৪ হাজার অভিবাসী অবস্থান করছে। তাদেরকে সামলাতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে গ্রিস।

হাঙ্গেরি এবং মেসিডোনিয়ায় অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর একাধিক সংঘর্ষও হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীঅস্ট্রিয়াশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT