আন্তর্জাতিক

আর্জেন্টিনার বিপক্ষে জয় উদযাপনে সৌদি আরবে সরকারি ছুটি

সৌদি আরবে আর্জেন্টিনার বিপক্ষে জয় উদযাপন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে আর্জেন্টিনার বিপক্ষে জয় উদযাপন করছে মানুষ, বিভিন্ন বয়সের মানুষ আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে আলোচনার জন্ম দেওয়া সৌদি আরব তাদের জয় উদযাপনে বুধবার দেশটিতে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে: জাতীয় দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান।

বুধবার সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি থাকবে।

এর আগে, মঙ্গলবার কাতার বিশ্বকাপে আইকনিক লুসাইল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই গোল হজম করে ২-১ ব্যবধানে হার দেখে আর্জেন্টিনা।

বিষয়:কাতার বিশ্বকাপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…