বিনোদন

আমি স্কারলেটকে বিশ্বাস করি: জেমস গান

জেমস গান ও স্কারলেটের ছবি, ডিজনি সিনেমার পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস গান ও স্কারলেটের ছবি, ডিজনি সিনেমার পটভূমিতে, যা বাংলাদেশের দর্শকদের জন্য জনপ্রিয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুক্তি ভঙ্গ করার অভিযোগে ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন নির্মাতা জেমস গান।

‘ডিরেক্ট’ এর সাথে আলাপচারিতায় জেমস গান বলেছেন, ‘আমি এই বিষয়ে বিস্তারিত জানিনা। তবে স্কারলেটকে চিনি। তিনি দারুণ মানুষ। আমি তাকে বিশ্বাস করি।’

অতীতে জেমস গানের সঙ্গেও ডিজনির দ্বন্দ্ব তৈরি হয়েছিল। পুরনো একটি টুইটের জের ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল তাকে। কিন্তু দর্শক ও শিল্পীদের অনুরোধে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘দ্য সুইসাইড স্কোয়াড।’

ওটিটি ও সিনেমা হলে ‘ব্ল্যাক উইডো’ একসঙ্গে মুক্তি দেয়ায় ডিজনির ওপর ক্ষুব্ধ হয়েছেন স্কারলেট। ‘ভ্যারাইটি’র সূত্রে জানা গেছে, হলের পাশাপাশি ওটিটিতেও ছবিটি মুক্তি দেয়ায় স্কারলেট জোহানসনের ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। আর তাই ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট। কইমই

বিষয়:জেমস গানলিড বিনোদনস্কারলেট জোহানসন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…