‘আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরো আধুনিকায়ন করা হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষমতায় আসতে পারলে নৌবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে।
সোমবার ‘বানৌজা শেখ মুজিব নৌঘাঁটি’র কমিশনিংসহ নৌ বাহিনীর বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, যারা দেশের অতন্দ্র প্রহরী তাদের পরিবার কষ্টে থাকবে না। তারা সবসময় সুখে শান্তিতে বসবাস করবে।
এসময় প্রকল্পের ভবনগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নত করার দিকেও সবাইকে নজর দেয়ার আহ্বান জানান তিনি। এবং বাংলাদেশের নৌবাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







