ক্রিকেট

আফগানদের বোলিং কোচ হলেন উমর গুল

উমর গুল ক্রিকেট খেলছেন, মাঠে বোলিং করছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উমর গুল ক্রিকেটার, তিনি বোলিং করছেন, মাঠে দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পিনে বরাবরই শক্তিশালী আফগান দল। পেসাররা খাবি খান প্রায়ই। ভারসাম্য আনতে পাকিস্তানের অন্যতম সেরা টি-টুয়েন্টি বোলার উমর গুলকে কোচিং স্টাফে যুক্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

সাবেক ইংলিশ ব্যাটার গ্রাহাম থর্প আফগানদের প্রধান কোচের দায়িত্ব নিয়েই তিন সপ্তাহের জন্য সাবেক পেসার গুলকে কোচিং স্টাফে এনেছেন। ৪ এপ্রিল থেকে দলটির সাথে কাজ করবে ৩৭ বর্ষী পাকিস্তান তারকা।

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ডানহাতি পেসারের পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের অভিজ্ঞতা রয়েছে।

‘পিএসএল, কেপিএল, এলপিএল এবং ঘরোয়া পর্যায়ে কোচিং করার পর, একটি আন্তর্জাতিক দলের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের উন্নতি করার যথাসাধ্য চেষ্টা করব।’ বলেছেন গুল।

বিষয়:আফগানিস্তানউমর গুলপাকিস্তানলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…