আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় তিন চার্চে একযোগে আত্মঘাতী হামলা

এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৯

ইন্দোনেশিয়া-তিন চার্চে আত্মঘাতী হামলা

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুরাবায়া শহরে ৩টি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরে তিনটি বিস্ফোরণ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটেছে।

এছাড়া চতুর্থ আরেকটি গির্জায় হামলা হওয়ার আগেই তা ঠেকানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির গোয়েন্দা সংস্থার ধারণা, আত্মঘাতী হামলাগুলো জঙ্গি গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট (আইএস) থেকে অনুপ্রাণিত দেশীয় সংগঠন জেমাহ আনশারুত দৌলাহ’র কাজ হতে পারে।

রোববারের হামলাগুলোর তদন্ত চলছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি। উৎসুক জনতার ভিড় কমাতে গির্জাগুলোর আশাপাশের এলাকাও ঘিরে রেখেছে ইন্দোনেশীয় পুলিশ।

ওই তিনটি ছাড়া আর কোনো গির্জাতে হামলা হয়েছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় সম্প্রতি জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এর ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) এই হামলা।

এর কয়েকদিন আগেই রাজধানী জাকার্তার অদূরে একটি উচ্চ-নিরাপত্তা বিশিষ্ট কারাগারে জঙ্গিবাদের দায়ে আটক কয়েদিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইন্দোনেশিয়া নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত হন।

বিষয়:ইন্দোনেশিয়া-হামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…