আন্তর্জাতিক

আটকে পড়া রুশ ও ইউক্রেনীয়দের পাশে শ্রীলঙ্কা

একজন বিদেশি ব্যক্তি কফি শপে অর্ডার দিচ্ছে, অভ্যন্তরীণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বিদেশি ব্যক্তি কফি শপে অর্ডার দিচ্ছে, কফি শপের অভ্যন্তরীণ পরিবেশে, যেখানে ব্রিক ও কাঠের সাজসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতে দেশি দুটির হাজার হাজার ভ্রমণকারী শ্রীলঙ্কায় আটকে পড়েছে। এসব নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে লঙ্কান সরকার।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারত মহাসাগরের ঢেউয়ের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে, ইউক্রেনীয় পর্যটক ভিক্টোরিয়া মাকারেঙ্কো এবং তার মেয়ে প্রতি সন্ধ্যায় শ্রীলঙ্কার সমুদ্র সৈকত রিসর্টের একটি মন্দিরে ঘরে ফিরে যাওয়ার জন্য প্রার্থনা করতে ধূপ জ্বালান।

মাকারেঙ্কো এএফপিকে বলেন, ‘আমি শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার মানুষকে ভালোবাসি। সবাই আমাদের সাহায্য করতে চায়।’

যখন রাশিয়ান বাহিনী ইউক্রেন আক্রমণ করেছিল তখন তিনি, তার স্বামী এবং তাদের পাঁচ বছরের মেয়ে কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার চারপাশে ভ্রমণ করছিলেন।

মাকারেঙ্কো বলেন, এই হোটেলের মালিক আমাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এখানে থাকতে দেন। আমাদের খাবার, জল আছে, আগামীকাল কী খাব তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা এখানে নিরাপদ থাকি এবং তারা আমাদের যত্ন নেয়।

মিরিসার ব্ল্যাকগোল্ড ক্যাফের ম্যানেজার আহেশ শানাকা বলেন, তিনি ইউক্রেনীয় এক গ্রাহককে জিজ্ঞাসা করেছিলেন যে একটি শিশুকে নিয়ে বাড়ি ফিরছেন কিনা।

জবাবে সেই ইউক্রেনীয় বলেন, ‘আমি ফিরে যেতে পারব না, আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে, আমি কোথায় যাব?’

ইউক্রেনীয় পাসপোর্ট উপস্থাপনের করলে অর্ধ-মূল্যের খাবারের অফার করছে এবং কাছাকাছি গেস্টহাউসগুলি দেশ থেকে আসা মানুষদের খালি ঘর দিয়েছে।

সরকারী পরিসংখ্যান দেখায় সংঘাত শুরু হওয়ার মাসে প্রায় ১৫০০০ রাশিয়ান এবং ৫০০০ ইউক্রেনীয়রা শ্রীলঙ্কা সফর করেছিল।

বিষয়:শ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…