আদালত

দুর্নীতি মামলায় ৬ষ্ঠ দিনের বক্তব্য দিতে আদালতমুখী খালেদা জিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর বকশী বাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে যাবেন আজ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আজ ৬ষ্ঠ দিনের মতো বক্তব্য দিবেন তিনি।

সকাল ১০.৩০-এ গুলশানের বাসভবনে থেকে আদালতের উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করা হয়।

খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

বিষয়:আলিয়া মাদ্রাসাচেয়ারপার্সনবিএনপিবিশেষ আদালতবেগম খালেদা জিয়ারাজধানী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…