ফুটবল

আইসোলেশনে জিদান

জিদান আইসোলেশনে, মুখে মাস্ক পরা, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদান আইসোলেশনে থাকাকালীন ফুটবল মাঠে প্রস্তুত, মুখে মাস্ক পরা, ফুটবল স্টেডিয়ামের পেছনে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিকটবর্তী একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

বৃহস্পতিবার রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবাসে দেখা যায়নি জিদানকে। যদিও পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হয়েছেন ফরাসি কোচ।

লা লিগা, স্প্যানিশ সরকারের নিয়ম অনুযায়ী এখন আইসোলেশনে থাকতে হচ্ছে জিদানকে। যিনি আক্রান্ত হয়েছেন তিনি যদি জিদানের খুব কাছের মানুষ হন, তবে কমপক্ষে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।

সেটি হলে শনিবার ওসাসুনা ও বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে মাঠে থাকা হবে না জিদানের। আর রিয়াল সুপার কাপের ফাইনালে উঠতে পারলে ও পিসিআর টেস্টে নেগেটিভ হলে তবেই মাঠে থাকার অনুমতি পাবেন তিনি।

বিষয়:জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…