তথ্যপ্রযুক্তি

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে গর্বিত জয়

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে গর্বিত জয়

আইসিটি ফর ডেভেলপমেন্ট বা সুশাসনে তথ্যপ্রযুক্তি খাতে পুরস্কার অর্জন করায় নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

পোস্টে তিনি লিখেছেন, “আমাদের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির জন‍্যে ‘সুশাসনে তথ‍্যপ্রযুক্তি’ খাতে পুরস্কার পেয়ে আমি অত‍্যন্ত সম্মানিত ও বাধিত। প্রকৃতপক্ষে এ পুরস্কার আমাদের আওয়ামী লীগ সরকারের সকল সদস‍্যের জন‍্যে। সর্বজ‍্যেষ্ঠ মন্ত্রী থেকে শুরু করে সরকারের প্রকৌশলীবৃন্দ, সকলেই ডিজিটাল বাংলাদেশ ধারণাটিকে সাদরে গ্রহণ করেছেন, সেইসাথে তা বাস্তবে রূপ দিতে অক্লান্তভাবে কাজ করে চলেছেন। সুশাসন ও নাগরিক সেবার উন্নতিসাধনে তথ‍্যপ্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগে আজ বাংলাদেশকে পথিকৃৎ ও অগ্রগণ‍্য হিসেবে বিবেচনা করা হয়। এতে অবদান রাখতে পেরে আমি অত‍্যন্ত গর্বিত।”

‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে দেশের তথ্য-প্রযুক্তিখাতের উন্নয়নে অবদান রাখায় এই অ্যাওয়ার্ড অর্জন করেন সজীব ওয়াজেদ জয়।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস তাকে এই পুরস্কারে ভূষিত করে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হলিউড অভিনেতা রবার্ট ডেভি জয়ের হাতে এ পুরস্কার তুলে দেন।

বিষয়:সজীব ওয়াজেদ জয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…