বিনোদন

অস্কার ২০১৮: কে জিতবে, কার জেতা উচিত?

চ্যানেল আই অনলাইন- অস্কার ২০১৮, কে জিতবে, কার জেতা উচিৎ

অস্কার ২০১৮, কে জিতবে, কার জেতা উচিৎ

রাত পোহালেই জানা যাবে, অস্কার ২০১৮-এর বিস্তারিত ফলাফল। তবু থেমে নেই প্রেডিকশন। কে পাবেন এবারের অস্কার? কার হাতে যাচ্ছে কোন পুরস্কার? এমন ভবিষ্যৎবাণী চলছেই। চলবে অস্কার ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এবার হলিউড রিপোর্টার প্রকাশ করেছে তাঁদের বিশ্লেষণ থেকে প্রাপ্ত বিজয়ীদের তালিকা। একই সঙ্গে হলিউড রিপোর্টারের প্রধান চলচ্চিত্র গবেষক ও সমালোচকদের মতে কাদের জেতা উচিৎ- সেই তালিকাও প্রকাশ করেছে এই মার্কিন গণমাধ্যম।

সেরা চলচ্চিত্র

জিতবে: দ্য শেপ অব ওয়াটার

জেতা উচিত: কল মি বাই ইউর নেম

সেরা পরিচালক

জিতবে: গিলেরমো ডেল টোরো, দ্য শেপ অব ওয়াটার

জেতা উচিত: ক্রিস্টোফার নোলান, ডানকার্ক

সেরা অভিনেতা

জিতবে: গেরি ওল্ডম্যান, ডার্কেস্ট আওয়ার

জেতা উচিত: টিমোথি শালামে, কল মি বাই ইউর নেম

সেরা অভিনেত্রী

জিতবে:  ফ্রান্সেস ম্যাক ডর্ম্যান্ড, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

জেতা উচিত: সারশা রোনান (লেডি বার্ড)

সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র

এক্ষেত্রে জিতবে এবং জেতা উচিত এই দুই ভাগেই হলিউড রিপোর্টার একবারে বলছে ‘কোকো’ এর নাম।

সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র

এই বিভাগে ‘দ্য ইনসাল্ট’ই জিতবে এবং এই চলচ্চিত্রেরই জেতা উচিত বলে মনে করছে হলিউড রিপোর্টার।

বিষয়:অস্কার ২০১৮কোকোগেরি ওল্ডম্যানডানকার্ক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…