বিনোদন

অস্কারের কদর কি তবে কমে গেল?

চ্যানেল আই অনলাইন- অস্কার কম দেখেছে দর্শক

অন্যান্য বারের তুলনায় এ বছরের অস্কারে ঘটনার বহুলতা বেশ কমই ছিল। আর সে কারণেই কি না বোঝা যাচ্ছে না, তবে এবার সবচেয়ে কম মানুষ দেখেছেন অস্কারের সম্প্রচার।

গতবছরের চেয়ে প্রায় ১৯ শতাংশ কম দর্শক অস্কার দেখেছেন। এবছর মাত্র সাড়ে ছাব্বিশ মিলিয়ন দর্শক অস্কারের অনুষ্ঠান দেখেছেন। এখন পর্যন্ত এটি হিসেব অনুযায়ী সবচেয়ে কম দর্শক সংখ্যা। এর আগে ২০০৮ সালে দ্বিতীয় সর্বনিম্ন দর্শক সংখ্যাও এবারের চেয়ে ৫ মিলিয়ন বেশি ছিল।

এবারের প্রায় চার ঘণ্টার এই অনুষ্ঠানে অন্যান্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মত রাজনীতি ছিল না। নব্বইতম অস্কারের আসর ছিল যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার। বর্ণবাদ নিয়েও এবার অনেক কথা হয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া ফ্রান্সিস ম্যাকডোর্ম্যান্ডের বক্তব্য দারুণভাবে প্রশংসিত হয়েছে।

তবে এত কিছুর পরেও সবাই বলছে, এ বছরের সব অনুষ্ঠানই আগের চেয়ে একটু যেন পানসে। ২০০৭ এর পর এ বছরের অস্কারের সময়সীমাও সবচেয়ে দীর্ঘ। সবকিছুই মিলিয়ে এবার অস্কার নিয়ে দর্শকদের আগ্রহ একটু হলেও কম ছিল।

আর সেই কম আগ্রহের প্রভাবেই এবার দর্শকের অস্কার অনুষ্ঠান দেখার পরিমাণ কমেছে চোখে পড়ার মতো হারে। –হলিউড রিপোর্টার

বিষয়:অস্কার ২০১৮
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…