রাজনীতি

৪০ দিন পর রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

৪০ দিন পর রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

দীর্ঘ ৪০ দিন তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্দি ছিলেন।  আজ ভোরে হঠাৎ ঝটিকা মিছিলে করলেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টন কার্যালয়ে থেকে বেরিয়ে এসে সকাল সাড়ে ছয়টায় দিকে তিনি এই মিছিলটি করেন।  এ সময় তার সঙ্গে ছিলেন মাত্র ১৩-১৪ জন নেতাকর্মী। তড়িঘড়ি মিছিল শেষ করে তিনি আবার কার্যালয়ে ঢুকে পড়েন।

ওই সময় আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছিল না। গ্রেপ্তার এড়াতে গত ৩০ জানুয়ারি থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রিজভী।

গত বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পণ্ড করে দেওয়ার প্রতিবাদে শনিবার রাজধানীর থানায় থানায় এ প্রতিবাদ কর্মসূচি ডাকা হয়। এরই অংশ হিসেবে সকালে কার্যালয় থেকে বেরিয়ে বিক্ষোভে অংশ নেন রিজভী।

বিষয়:বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…