চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৭ বিশ্ববিদ্যালয়ে একযোগে চলছে শিক্ষকদের কর্মবিরতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব ক’টি অচল হয়ে পড়েছে। একযোগে কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও প্রশাসনিক কাজ। শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নতুন করে বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটের কবলে পড়বে বলে আশংকা শিক্ষার্থীদের।

তবে শিক্ষকরা জানিয়েছেন, কর্মবিরতি থাকলেও পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো সময় নির্ধারিত সময়েই হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ কামাল বলেন,’৮ মাসের বেশি সময় ধরে আমরা মর্যাদার দাবিতে, বৈষম্য বিলোপ করার দাবিতে প্রতীকী কর্মসূচি পালন করেছি। অর্থমন্ত্রীর প্রতিশ্রুত বৈষম্য নিরসন কমিটির সুপারিশও বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়েই আমরা কর্মবিরতি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে’।

মর্যাদা নিয়ে শিক্ষকদের এ আন্দোলনের ফলে বিপাকে শিক্ষার্থীরা। কর্মবিরতির ফলে নতুন করে সেশনজটের আশংকা তাদের। শিগগিরই সমস্যার সমাধান করে ক্লাস ও পরীক্ষা শুরুর ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।

ক্লাস রুমে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট পালন
শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ধর্মঘটের কারনে
বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনরত শিক্ষকরা আসন্ন অচলাবস্থা কাটাতে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

Reneta

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২১টি বিভাগের ক্লাসসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ঘুরে গেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

শীতকালীন ছুটি থাকার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। খুলনায় কর্মবিরতি ও সমাবেশ করেছেন শিক্ষকরা। সভাপতিত্ব করছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। এ ছাড়া খুলনা প্রকৌশল ও শিক্ষকরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

ময়মনসিংহ কৃষি
বিশ্বদ্যিালয় সকল ক্লাশ ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পে-স্কেলশিক্ষকদের আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে ‘আওয়ামী লীগের অংশগ্রহণ’ প্রশ্নে যা জানা গেল

জুন ৯, ২০২৬

১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি: জামায়াতের আমির

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জুন ৯, ২০২৬

আলিবাবা-বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানকে সামরিক তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT