তথ্যপ্রযুক্তি

২০১৯ সালে বাজারে আসবে ৫জি স্মার্টফোন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে ৫জি স্মার্টফোন ধরা, স্ক্রিনে ৫জি লোগো দেখা যাচ্ছে, যা বাংলাদেশের প্রযুক্তি উন্নয়নের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের সিইও স্টিভেন মোলেনকফ বলেছেন, ২০১৯ সালের মধ্যেই বাণিজ্যিকভাবে ৫জি স্মার্টফোন বাজারে আসবে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত মোটর শো’তে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘গ্রাহকদের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবেও ৫জি নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আর তাই ২০২০ সালে নয়, ২০১৯ সালের মধ্যেই ৫জি স্মার্টফোন বাজারে পাওয়া যাবে।’

মোলেনকফের মতে, জাপান, কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৫জি ডিভাইসের চাহিদা সবচেয়ে বেশি হবে। এই দেশগুলোতে বিভিন্ন অপারেটর ৫জি’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যারা সবসময় অন্যদের থেকে এগিয়ে থাকতে চায়।

ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে কোয়ালকম। এজন্য এরিকসন এবং টেলস্ট্রার সাথেও চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

 

বিষয়:৫জি ৫জি ইন্টারনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…