শিল্প সাহিত্য

১৭ ও ১৮ সেপ্টেম্বর ঢাবিতে নাট্য উৎসব

দুটি অভিনেতা নাট্য উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে ঢাবি ক্যাম্পাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি অভিনেতা নাট্য উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে ঢাবি ক্যাম্পাসে, নাট্যশিল্পের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত থিয়েটার চর্চার নবীনতম সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ আয়োজন করতে যাচ্ছে নাট্য উৎসব-২০১৭।

“মঞ্চ হোক মুক্তির পথ” প্রতিপাদ্য নিয়ে শিক্ষার্থীদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ সেপ্টেম্বর।

টিএসসি মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন নাট্য সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মো: আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

উদ্বোধন শেষে পরিবেশিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনা রুটস এণ্ড উইংস নাটক। নাটকটির নির্দেশনা দিয়েছেন আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনা ‘টুয়েলভ এংরি মেন’ মঞ্চায়িত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন আরিফুর রহমান।

নামমাত্র মূল্য দিয়ে সব শ্রেণির দর্শক নাটক উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক সনি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…