টিপস-রিভিউ

হ্যাকিংয়ের ঝুঁকিতে বিশ্বের ৫০০ কোটি মোবাইল ফোন ও ল্যাপটপ

স্মার্টফোনে হ্যাকিং কোড দেখাচ্ছে, সাইবার নিরাপত্তা সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনে হ্যাকিং কোড দেখাচ্ছে, যা সাইবার নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্লুটুথের কিছু ত্রুটির কারণে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে বিশ্বের প্রায় ৫০০ কোটি মোবাইল ডিভাইস ও ল্যাপটপ। এছাড়াও ব্লুটুথ রয়েছে, এমন আইওটি ডিভাইসও আছে ঝুঁকিতে।

সম্প্রতি ডিজিটাল সিকিউরিটি ফার্ম আরমিস এ তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্লুটুথে মোট ৮টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে সম্মিলিতভাবে যার নাম দেওয়া হয়েছে ‘ব্লুবর্ন’।

এই ত্রুটির ফলে একজন হ্যাকার খুব সহজেই অন্যের মোবাইল ফোন কিংবা ল্যাপটপে অনুপ্রবেশ করে হাতিয়ে নিতে পারবে বিভিন্ন তথ্য এবং সহজেই যুক্ত করে দিতে পারবে ক্ষতিকর ম্যালওয়ার। আর এর পুরোটাই হবে আক্রান্ত ডিভাইসটির ব্যবহারকারীর অগোচরেরই। এই ত্রুটির সুযোগ নিয়ে বেশ নিরাপদ কম্পিউটার নেটওয়ার্কেও অনুপ্রবেশ করা সম্ভব বলে জানিয়েছে আরমিস। আর এজন্য কাঙ্ক্ষিত ডিভাইসের সাথে আগে থেকেই যুক্ত থাকার (পেয়ারড ডিভাইস) প্রয়োজন পড়বে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।হ্যাকিংয়ের ঝুঁকি

ব্লুটুথের এই ত্রুটি দূর করতে ইতোমধ্যে সিকিউরিটি আপডেট উন্মুক্ত করেছে অ্যাপল ও গুগল। আইওএস ১০ এর জন্য অ্যাপলের এই আপডেট পাওয়া যাবে। তবে এর আগের সংস্করণগুলোর জন্য কোনো আপডেট এখনও প্রকাশ করেনি অ্যাপল। অন্যদিকে অ্যান্ড্রয়েড ন্যুগাট ও মার্শম্যালোর জন্যও নিরাপত্তা আপডেট উন্মক্ত করেছে গুগল। নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে অপর প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। লিনাক্সও বিষয়টি নিয়ে কাজ করছে।

সম্ভাব্য আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্লুটুথ যতটা সম্ভব কম ব্যবহারেরও পরামর্শ দিয়েছে আরমিস।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…