স্পোর্টস

স্পেনের বাইরেও হবে লা লিগার ম্যাচ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের বাইরেও অনুষ্ঠিত হতে পারে লা লিগার ম্যাচ, ফুটবল খেলোয়াড়দের উচ্ছ্বাস ও উত্তেজনার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নয়, তবু রোনালদো-মেসিরা ফুটবল খেলছেন ইংল্যান্ড বা ইউরোপসহ বিশ্বের অন্য কোন দেশে। তাও আবার লা লিগার ম্যাচ। চমকে উঠলেন? না, এটা কল্পনা না ভবিষ্যতে এমনটাই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।

এনএফএল এবং এনবিএ’র মত অন্যান্য খেলার ক্ষেত্রে যেমনটা হয় ঠিক তেমনি স্পেনের বাইরে আনুষ্ঠানিকভাবে লা লিগার ম্যাচ খেলার কথা বিবেচনা করা হচ্ছে। আর এসব ম্যাচ যুক্তরাজ্যে এবং বিশ্বের অন্য যেকোথাও হতে পারে।

বিশ্বব্যাপী লা লিগা ব্র্যান্ডের জনপ্রিয়তাকে কারণ হিসাবে উল্লেখ করে তেভাস পরিষ্কারভাবেই স্প্যানিশ ফুটবল বিদেশে নিতে আগ্রহী এবং এটি অনুষ্ঠানের উপায়গুলো কি হবে সেটা বিবেচনা করছেন।

তেবাস বলেন, ‘গত মৌসুমে বিশ্বজুড়ে ২৫০০ মিলিয়ন দর্শক লা লিগার খেলা দেখেছে। কোন সন্দেহ নেই যে এটি বিশ্বব্যাপী বিনোদনের একটি উৎস এবং আমরা তার আবেদন বিদেশে আরও বৃহত্তর করতে চাই।’

বিষয়:লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…