বিনোদন

যোগ ব্যায়াম করছেন অন্তঃসত্ত্বা সোহা

সোহা আলী খান

সোহা আলী খান

গর্ভকালীন ফ্যাশন শো, র‌্যাম্পে হাঁটা, ফটোশুট, কনসার্ট করা কোনোকিছুই বাদ রাখেননি বলিউড-হলিউড তারকারা। এই তালিকায় এবার নতুনত্ব নিয়ে হাজির হলেন বলিউড তারকা সোহা আলী খান। তাকে এবার দেখা গেল গর্ভকালীন যোগ ব্যায়াম করতে।

গর্ভে সন্তান ধারণের প্রায় সাত মাস অতিক্রম করেছেন সোহা আলী খান। এই অবস্থায় তিনি নিয়মিত যোগ ব্যায়াম চালিয়ে যাচ্ছেন। আর সেই ছবিও প্রকাশ পেল সম্প্রতি। ছবিতে দেখা যায়, দাঁড়িয়ে যোগ ব্যায়াম করছেন সোহা।

কদিন আগেই বেবি শাওয়ারের অনুষ্ঠান করেছেন সোহা আলী খান। সেখানে উপস্থিত ছিলেন পরিবার এবং কাছের বন্ধুরা। কারিনা, কারিশমাও উপস্থিত ছিলেন সেখানে। ছিল ছোট্ট তৈমুরও। কুনাল খেমু এবং সোহা আলী খানের অনাগত সন্তানকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন শুভাকাঙ্ক্ষীরা। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:সোহা আলী খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…