অন্যান্য খেলা

মা হওয়ার পর সেরেনার প্রথম জয়

মা হওয়ার পর সেরেনার প্রথম জয়

সাবেক নাম্বার ওয়ান নারী টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস প্রথম সন্তান জন্ম দেয়ার পর প্রায় ১৪ মাসের ভেতর প্রথম জয়ের দেখা পেয়েছেন। ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ডে যেতে তিনি হারিয়েছেন কাজাখিস্তানের জারনিয়া দিয়াসকে।

৩৬ বছর বয়সী সেরেনা জয় পান ৭-৫ ৬-৩ সেটে।

গর্ভবতী থাকা অবস্থায় ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এটাই ছিল তার প্রথম একক ম্যাচ।

ম্যাচ জিতে ২৩ বারের গ্র্যান্ডস্লামজয়ী তারকা বলেন, ‘কোর্টে কিছুটা বিবর্ণ ছিলাম। কিন্তু সেটা কোনো ব্যাপার না। জয় পাওয়া আসলেই সহজ ছিল না। ’

কোর্টে নামার সময় উইলিয়ামসকে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা। এসময় তার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ানও উপস্থিত ছিলেন।

১ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এই দম্পতি। ফিট না থাকায় এই বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি সেরেনার।

মা হওয়ার পর প্রথম কোর্টে নামেন আবু ধাবিতে। গত ডিসেম্বরে। একটি প্রদর্শনী ম্যাচে।

বিষয়:সেরেনা উইলিয়ামস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…