বাংলাদেশ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদামবিবিরহাট নেভিগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজন সহ চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক নারী।

স্থানীয়রা জানায় রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে (ডাউন লাইন) পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হতে (আপ লাইন) নিচে কাটা পড়ে ৪ জন মারা যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত অপর নারীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা অভিযোগ করেন, ডাউন লাইনের ট্রেন আপ লাইন হয়ে আসার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়:চট্টগ্রাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…