বিনোদন

সালমানের ম্যানেজার এখন প্রিয়াঙ্কার

সালমানের ম্যানেজার

সালমানের ম্যানেজার

সালমান খানের ম্যানেজার বলে কথা, হোক সে প্রাক্তন। বলিউডে তার দাম থাকাই স্বাভাবিক। রেশমা শেঠির সঙ্গে বেশ কিছুদিন আগেই সালমান খান সম্পর্ক চুকিয়েছেন। এবার জানা গেছে, তিনি প্রিয়াঙ্কার ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন।

রেশমা শেঠি সালমান খানের ছবি নির্বাচন, বিজনেস আইডিয়া এবং আরও অনেক কিছুর ব্যাপারেই পরামর্শ দিতেন। তাই তার অভিজ্ঞতাও হয়েছে অনেক। আর তাই এই সুযোগ লুফে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কার সঙ্গে রেশমা শেঠির কোম্পানি ‘ম্যাট্রিক্স’ এর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘ম্যাট্রিক্স’ হলো বর্তমানে ভারতের সেরা ম্যানেজমেন্ট এজেন্সি। অক্ষয় কুমার, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ এবং কারিনা কাপুরও ‘ম্যাট্রিক্স’ এর ক্লায়েন্ট।

দীর্ঘদিন ধরেই বলিউড পর্দায় অনুপস্থিত প্রিয়াঙ্কা। সর্বশেষ হলিউডের ছবি ‘বেওয়াচ’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে তাকে। সামনে মুক্তি পাবে তার আরও দুই হলিউড ছবি। বলিউডে তাকে দেখা না গেলেও গত কয়েকবছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল ফিল্মস-এর ব্যানারে আঞ্চলিক ভাষার সিনেমা প্রযোজনা করে আসছেন প্রিয়াঙ্কা।

মিড-ডে।

বিষয়:প্রিয়াঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…