আদালত

সাত খুনের রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাত খুন মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের প্রবেশপথ সহ আদালত অঙ্গণে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যায়।

যে কোর্টে রায় ঘোষণা করা হবে সে কোর্টের সামনেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। এছাড়া একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা আজকের রায়কে কেন্দ্র করে আদালত অঙ্গণে দায়িত্ব পালন করছেন।

আদালত অঙ্গণের নিরাপত্তা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিষ্ট্রার (প্রশাশন ও বিচার) সাব্বির ফয়েজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সাত খুন মামলার রায়কে কেন্দ্র করে আজ আদালত অঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়জিত রয়েছেন।’

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৬ জুলাই এই মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায়ের জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেন হাইকোর্ট। কিন্তু ১৩ আগস্ট আদালত রায় ঘোষণার দিন পিছিয়ে ২২ আগস্ট রায়ের দিন ধার্য করেন।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭জনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যানদীতে তাদের লাশ পাওয়া যায়। এই ঘটনায় দুটি মামলা হয়।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দুই মামলায় ৩৫ জন আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানির পর হাইকোর্ট আজ রায় দেবেন।

বিষয়:নারায়ণগঞ্জ সাত খুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…