আদালত

সংবিধান অনুযায়ী নির্বাচন, শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল সংবিধান অনুযায়ী নির্বাচন ও মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটর্নি জেনারেল সংবিধান অনুযায়ী নির্বাচন, শপথ ও মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা করছেন, পেছনে বই ও কাগজের সারি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ীই এমপিদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে।’

মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, এমপিদের শপথটা নিতে হয় আইনের বাধ্যবাধকতার জন্য। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হয়েছে এবং সংবিধান অনুযায়ী’ই এমপিদের শপথ ও মন্ত্রিসভা গঠিত হয়েছে। তবে শপথ গ্রহণ হলেও একাদশ সংসদের মেয়াদ যেহেতু ২৯ জানুয়ারি শেষ হবে, তাই এরপর অর্থাৎ ৩০ জানুয়ারি দ্বাদশের নির্বাচিত এমপিরা সংসদে বসতে পারবেন। এটা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে সেটা ভ্রান্ত ধারণা থেকেই, যেটা সঠিক নয়।

অ্যাটর্নি জেনারেল আদালত ভবনে উপস্থিত, সংবিধান অনুযায়ী নির্বাচন ও মন্ত্রিসভা গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আইন মানে না, সংবিধান মানে না। পাঁচ বছর মেয়াদ শেষের আগেই আবার ৩০০ জন শপথ নিয়েছেন। এখন কি তাহলে দেশে সংসদ সদস্য ৬০০ জন? এই প্রশ্ন রেখে নতুন এমপিদের পদত্যাগ করতে বলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

বিষয়:অ্যাটর্নি জেনারেলএমপিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনশপথ
প্রতিবেদক

এস এম আশিকুজ্জামান

অনলাইন জার্নালিস্ট, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…