চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারা নিয়ে ছাগলামি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০১ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A

৫৭ ধারার অপব্যবহার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করায় খুলনার ডুমুরিয়া উপজেলার সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি এই মামলার পরিপ্রেক্ষিতে তেমন কোন কালক্ষেপণ না করেই ছয় ঘণ্টার মধ্যে তাকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, গত শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ডুমুরিয়ায় কয়েকজন দুস্থ ব্যক্তির মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করলে জুলফিকার আলী নামের একজনের পাওয়া ছাগলের মৃত্যুর খবর তিনি ফেসবুকে শেয়ার করে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ করেছেন! তাই এই অভিযোগে অতি উৎসাহী হয়ে সুব্রত নামের একজন লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন।বিষয়টি দুঃখজনক এবং উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে বলে আমরা মনে করি। অবশ্য এর কয়েকদিন আগে ঢাবির এক শিক্ষক তারই এক সহকর্মীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করে আলোচনায় এসেছিলেন। এছাড়া বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারেক সালমনের বিরুদ্ধে একই ঘটনা ঘটেছে। যদিও সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের প্রতিবাদের মুখে সাজুকে দল থেকে বহিস্কার এবং ইউএনওর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হয়েছে। এর পাশাপাশি ইমতিয়াজ মাহমুদ নামের সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর নামেও তার ফেসবুক আইডিতে খাগড়াছড়িসহ পার্বত্য চট্টগ্রাম নিয়ে লেখালেখির কারণে মামলা হয়েছে। আমরা মনে করি, এই বিষয়গুলো সংবিধান প্রদত্ত বাক-স্বাধীনতার জন্য হুমকিস্বরুপ। কেননা এসব বিষয় খুব সহজে মীমাংসা করার সুযোগ থাকলেও ৫৭ ধারার অপব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে পূর্ব শত্রুতার জেরে এসব ঘটনা ঘটছে। এমনকি প্রতিনিয়ত এই ধারায় মামলার বিষয়গুলো রীতিমত হাস্যকর হয়ে উঠছে। সর্বশেষ খুলনার ডুমুরিয়া উপজেলার এই ঘটনা তার সুস্পষ্ট উদাহরণ।রাজনীতিবিদরা জনগণের সঙ্গে সরাসরি কাজ করেন, তাই তাদের ভুল-ত্রুটির বিষয়ে সাধারণ মানুষের সমালোচনা থাকা স্বাভাবিক। কিন্তু এখন এই ধারার কারণে তারা ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছেন। অথচ এসব বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ভূমিকার বদলে অন্য নামে ৫৭ ধারা পুনর্বহালের চেষ্টা আমরা লক্ষ্য করছি। এটা কোনভাবে কাম্য হতে পারে না। তাই আইনের নামে এই অসহিষ্ণুতার বন্ধ্যাত্ব থেকে বের হয়ে আসতে এসব কাজ বন্ধ করতে সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানাই। আমরা মনে করি, এর একটাই মাত্র উপায় আছে, তা হলো-  ৫৭ ধারা বাতিল করা। অন্য কোন আইনের মাধ্যমে নতুন মোড়কে ৫৭ ধারা পুরনো বোতলে বাজারজাত করার চেষ্টা না করে সংশ্লিষ্টদের এই ধারা বাতিল করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT