ফুটবল

শেষ আটে বার্সাকে চান রোনালদো

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দলের খেলোয়াড়রা ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উপযুক্ত প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনাকে চান রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সিআরসেভেন মৌসুম শুরুর গোলখরা কাটিয়ে ধীরে ধীরে জ্বলে উঠছেন। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে তিন গোল করে বিদায় করে দিয়েছেন পিএসজিকে। এমন ‘উপযুক্ত’ সময়ে শেষ আটে বার্সাকেই প্রতিপক্ষ ভাবছেন তিনি।

স্প্যানিশ লিগে ধুঁকলেও চ্যাম্পিয়ন্স লিগে রীতিমত ভয়ঙ্কর রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চে টানা দুবার চ্যাম্পিয়ন দলটি। এ আসরেই যেন নিজেকে খুঁজে পান রোনালদো। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচেই করে ফেলেছেন ১২ গোল।

তাই লোহা গরম থাকতে থাকতেই তাতে ঘা মারতে চান পর্তুগিজ অধিনায়ক। স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিয়ারিও গোলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কোয়ার্টার ফাইনালে বার্সাকে চাই। আমাদের পরিকল্পনা এটাই। আর এখনই উপযুক্ত সময়।’

বার্সাকে হারাতে পারলে রিয়ালের ১৩তম ও টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ হবে বলেও মনে করছেন রোনালদো।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…