বাংলাদেশ

রোহিঙ্গাদের দেখতে শরণার্থী শিবিরে ৪৭ দেশের প্রতিনিধি

শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দেখতে ৪৭ দেশের প্রতিনিধি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দেখতে ৪৭ দেশের প্রতিনিধি, যারা মানবিক সহায়তা ও সমর্থন প্রদান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাণের ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখে এসেছেন ৪৭টি দেশের প্রতিনিধিরা। বুধবার কক্সবাজারে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেন তারা। এ সময় রোহিঙ্গাদের কথাও বলেন তারা।

কুতুপালং পরিদর্শনের পর প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের পক্ষে গণমাধ্যমকে জানানো হয়, এটি খুবই অমানবিক। এই সমস্যা আর্ন্তজাতিকভাবে সমাধান করা উচিত। চলমান রোহিঙ্গা সংকটে তাদের দেশ মানবিক কারণে বাংলাদেশের পক্ষে থাকবে।

তারা জানিয়েছেন, এ বিষয়ে পরে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন।

প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার ড. একে এম ইকবাল উপস্থিত ছিলেন।

বিষয়:রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…