স্পোর্টস

রাতেই মিরাজের আঙুলে এক্স-রে

মিরাজের আঙুলে এক্স-রে পরীক্ষা চলাকালীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার মিরাজের আঙুলে এক্স-রে পরীক্ষা নেওয়া হচ্ছে, যা তার আঙুলের চিত্র দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আগামী সপ্তাহেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। তার আগে অনাকাঙ্খিত হয়ে এল মেহেদী হাসান মিরাজের চোট। টাইগার অলরাউন্ডার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বাউন্সারে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন। পরে বল করতে পারেননি অজিদের দ্বিতীয় ইনিংসের সময়।

বিসিবি সূত্র জানাচ্ছে, চোট কতটা গুরুতর সেটি জানতে রাতেই মিরাজের আঙুলে এক্স-রে করানো হবে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪ রানে অপরাজিত ছিলেন মিরাজ। পরিস্থিতির কারণে ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন। তবে ফিল্ডিংয়ে আর নামতেই পারেননি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দুই টেস্টেই ভাল বোলিং করেছেন মিরাজ। মিরপুর টেস্টে নেন পাঁচ উইকেট। আর চট্টগ্রামে এক ইনিংস বল করে নেন তিনটি উইকেট। ব্যাট হাতে শেষের দিকে নামা মিরাজ চার ইনিংসে করেছেন ৬৯ রান (১৮, ২৬, ১১, ১৪*)।

ছবি: সাকিব উল ইসলাম

বিষয়:মেহেদী হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…