চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজন হত্যায় অভিযুক্ত কামরুলের উপস্থিতিতে আবার সাক্ষ্য দেবে সাক্ষীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজন হত্যা মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য আরেকবার নেওয়া হবে। বুধবার আবার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। মামলার প্রধান আসামী কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনের বাবার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শওকত হোসেন জানান, মঙ্গলবার আদালতে হাজির হয়ে কামরুলের পক্ষে তার আইনজীবী আলী হায়দার সাক্ষীদের পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন জানান।

আবেদনে তিনি উল্লেখ করেন, অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের সময় কামরুল উপস্থিত ছিলো না এবং তার আইনজীবীও ছিলেন না। তাই কামরুলের উপস্থিতিতে পুণরায় সাক্ষ্য গ্রহণের আবেদন জানান তিনি। আবেদনে তিনি ১৫ জন সাক্ষীর নাম উল্লেখ করেন।

সিলেটটুডে২৪ ডট কম জানিয়েছে, ওই আবেদনের প্রেক্ষিতে আদালত ১৩ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। এ জন্য বুধবার তারিখ নির্ধারণ করেন আদালত।

এর আগে রোববার কামরুল ইসলাম মামলাটির ৩৮ সাক্ষীর সবার সাক্ষ্য আবার নেওয়ার আবেদন করলে আদালত সে আবেদন খারিজ করে দেন। ওইদিনই মামলাটির সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। সেদিন প্রথমবারের মতো মামলার কার্যক্রম চলাকালে আদালতে হাজির করা হয় কামরুলকে।

২৫ অক্টোবর চাঞ্চল্যকর এই মামলার যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ নির্ধারিত রয়েছে।

Reneta

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ১৩ বছরের শিশু সামিউল আলম রাজন। হত্যাকাণ্ডের পর পরই সৌদি আরবে পালিয়ে গিয়েছিলো প্রধান আসামী কামরুল। গত ১৫ অক্টোবর কামরুলকে সৌদি আরব থেকে দেশে নিয়ে আসা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটিয়ে হত্যারাজন হত্যাশিশু রাজন হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে আবারও হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে: ট্রাম্প

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা!

জুন ৯, ২০২৬

মেডিকেল প্রতিবেদন, দ্রুত ‘সেরে উঠছেন’ নেইমার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন এইচ-১বি ভিসার লাখ ডলারের ফি আইন বাতিল

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT