ডিজিটাল শর্ট

রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের বিদায়

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় গার্ড অব অনার প্রদান করার পর প্রথম জানাজা হয়। রাষ্ট্রপতির উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পর প্রথমে রাষ্ট্রপতি মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং তারপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা আবারও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিষয়:চ্যানেল আই চ্যানেল আই অনলাইন সৈয়দ আশরাফুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…