বিনোদন

যাবে ‘নগর মাস্তান’, আসবে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’

যাবে ‘নগর মাস্তান’, আসবে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’

‘নগর মাস্তান’ ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’

সাফটা চুক্তির আওতায় ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাংলাদেশের ছবি ‘নগর মাস্তান’ আর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় বাংলা ছবি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’। রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘নগর মাস্তান’ মুক্তি পায় ২০১৫ সালের ২৩ অক্টোবর। ছবিতে অভিনয় করেছেন শাহ রিয়াজ, জায়েদ খান ও পরীমনি।

পরীমনি বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় আমাদের ছবি কলকাতায় মুক্তি পাবে। সেখানকার দর্শক আমাদের ছবি দেখবে। বিষয়টা আমার জন্যও নতুন। আশা করছি, দর্শক খুব ভালোভাবে নেবে আমার অভিনীত ছবিটি।’

জায়েদ খান বলেন, ‘এটা আমাদের চলচ্চিত্রের জন্য সুখবর বটে। আমাদের ছবি কলকাতায় চলবে, এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে!’

‘হরিপদ ব্যান্ডওয়ালা’ আমদানি করেছে লায়ন ওভারসিজ ট্রেডিং লিমিটেড। কয়েকদিনের মধ্যে ছবিটি ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এর পরই মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে।

ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান। গত বছর ডিসেম্বরে ছবিটি কলকাতায় মুক্তি পায়।

১৭ মার্চ ঢাকায় মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘তোমাকে চাই’ আর কলকাতায় একই দিন মুক্তি পাবে ঢাকার ছবি ‘তোমাকে চাই’।

বিষয়:জায়েদ খান পরীমনি শাহরিয়াজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…