বাংলাদেশ

মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফুল্ল মুখার্জি, একজন বাংলাদেশি ব্যবসায়ী, সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে লন্ডনের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার আনিসুল হকের বড় ছেলে নাভিদুল হক গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, বাবার শারিরীক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাকে আইসিইউতে রাখা হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

শনিবার দুপুরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র আনিসুল হককে নিয়ে বিভ্রান্তি ছড়ায়। এর পরিপ্রেক্ষিতে নাভিদুল হক এসব কথা বলেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হন বলে পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।

“দোআ করতে পারলে করেন , গুজব ছড়াবেন না”
সদা হাসিমুখের মানুষটি যখন হাসপাতালে আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে তখনই ফেসবুকে তার সম্পর্কে ছড়ানো হচ্ছে গুজব।

এই গুজবের পর মেয়র আনিসুল হকের পরিবারের বরাত দিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাগরিক টিভি’র প্রধান পরিচালন কর্মকর্তা ডা. আবদুন নূর তুষার বিভ্রান্তির জবাবে ফেসবুকে লিখেছেন,”আল্লাহর ওয়াস্তে থামেন! রুবানা হক, আনিস ভাইয়ের ছেলে মেয়েরা সবাই পালাক্রমে তাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যায় ! এক মিনিট আগে আমি রুবানা হক এর সাথে কথা বলেছি ! তিনি তাকে হাসপাতালে দেখে ডাক্তার দের সাথে কথা বলে এসেছেন।

আনিসুল হক এর অসুস্থতার নাম সেরিব্রাল ভ্যাস্কুলিটিস, তিনি দীর্ঘ সময় আই সি ইউ তে ঘুম এ ছিলেন , এখন ধীরে ধীরে তাকে ওষুধ কমিয়ে এনে ডাক্তাররা পরবর্তী ধাপের চিকিৎসা দিচ্ছেন।
আপনারা এতো হৃদয়হীন যে প্রতিদিন তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন !

কেউ অমর নন ! কিন্তু কারো চিকিৎসা চলাকালীন তার ব্যাপারে কিছূ না জেনে , নিশ্চিত না হয়ে তার নাম দিয়ে গুজব ছড়িয়ে আপনারা তার আত্মীয় পরিজনদের , যেভাবে দুঃখ দিচ্ছেন , সেটা বোঝার ক্ষমতা আপনাদের আল্লাহ দেন নাই।

আপনারা কি আশা করেন যে আমরা এখন তার হাসপাতাল থেকে প্রতিমুহূর্তে লাইভ সম্প্রচার করবো? এতটা বুদ্ধি বিবেচনাহীন হয়েছেন কেউ কেউ , যে এটাও বোঝার ক্ষমতা নাই আপনাদের যে এখানে হাসপাতাল গুলি অন্যরকম।

Bangladeshi politician Abdun Noor Tushar speaking at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ
এখানে ডাক্তার ও রোগী ছাড়া আত্মীয়দের ও অনুমতি নিয়ে রোগীর কাছে যেতে হয়। ইনফেকশন কন্ট্রোল করার জন্য তাকে চাইলেই দেখা যায় না। আমি নিশ্চিত করছি যে আনিস ভাই এখনো চিকিৎসাধীন আছেন , দোআ করতে পারলে করেন , গুজব ছড়াবেন না।”

 

বিষয়:মেয়র আনিসুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…