স্পোর্টস

মোস্তাফিজকে পেল রাজশাহী কিংস

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনের সময় হাসিমুখে আলোচনা করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রাজশাহী কিংসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। এ বাঁহাতি পেসার একাই ছিলেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। লটারির মাধ্যমে প্রথম কল পেয়ে মোস্তাফিজকে ডেকে নেয় গত আসরের রানার্সআপ রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটিকে খরচ করতে হবে ৪৫ লাখ টাকা।

প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ড শেষে:

রাজশাহী: মোস্তাফিজুর রহমান, জাকির হাসান

ঢাকা: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম

খুলনা: নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ,

রংপুর: শাহরিয়ার নাফিস, নাজমুল ইসলাম অপু

কুমিল্লা: আল আমিন হোসেন, আরাফাত সানি,

চিটাগং: সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র,

সিলেট: আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী

সাত দলের আইকন, রিটেইন ও বিদেশি প্লেয়ার যারা: ড্রাফটের আগে

ঢাকা ডায়নামাইটস:

সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ

কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, লুইস, কুপার, বেটন, নারাইন, পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার

চিটাগং ভাইকিংস: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায় চৌধুরী

লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন

মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, মালিক, নবি, রশিদ খান, ম্যাথিউস, মানরো, ফখর জামান

খুলনা টাইটানস

মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক

জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, প্রসন্ন, বেনি হাওয়েল, মালান, রুশো, অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন

রাজশাহী কিংস

মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা

লুক রাইট, কেসরিক উইলিয়ামস, সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, সামি, ফ্র্যাকলিন,

রংপুর রাইডার্স

মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন

রবি বোপারা, ডেভিড উইলি, বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রেস গেইল

সিলেট সিক্সার্স

সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাস, নুরুল হাসান

দাসুন শানাকা, হাসারাঙ্গা, প্লানকেট, হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…