স্পোর্টস

মেসির চেয়ে ‘৯ গোল’ পিছিয়ে শুরু হচ্ছে রোনালদোর

ক্রিস্তিয়ানো রোনালদো বল নিয়ে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে বল নিয়ে খেলছেন, ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

লা লিগায় পাঁচ ম্যাচ খেলে লিওনেল মেসির গোলসংখ্যা এখন ৯টি। আর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর খাতা একদমই শূন্য! সিআর সেভেনের নতুন লিগা মৌসুম যে শুরুই হচ্ছে বুধবার রাতে!

৩৮ দিন আগে স্প্যানিশ সুপার কোপায় অখেলোয়াড়সুলভ আচরণে পাওয়া পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞার ঘানি টেনে বুধবার রাতে খালাস পাচ্ছেন রোনালাদো। নামবেন রিয়াল বেটিসের বিপক্ষে। সুপার কাপে দ্বিতীয় লেগসহ লা লিগায় চার ম্যাচ খেলা হয়নি পর্তুগিজ তারকার। তাকে ছাড়া লা লিগায় রিয়াল মাদ্রিদ ভুগেছেও বেশ। চার ম্যাচে সমান দুই জয় ও ড্রয়ে লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ৮ পয়েন্ট। আছে পয়েন্ট টেবিলের পাঁচে।

ফেরার ম্যাচে দুর্বল রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামা রোনালদোর জন্য অবশ্য একদিক থেকে স্বস্তিরই। আবার চ্যালেঞ্জরও। লা লিগায় তার অনুপস্থিতে মেসি গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৯-এ। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছাকাছি যেতে এখন একের পর এক গোল করে যেতে হবে সিআর সেভেনকে।

তবে বাস্তবে মেসির যেমন ফর্মে আছেন, তাতে শক্ত চ্যালেঞ্জই সামলাতে হবে রোনালদোকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিমধ্যে ১৬ গোল হয়ে গেছে বার্সা তারকার। সঙ্গে আছে দুটি হ্যাটট্রিকও।

রোনালদোও যে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, সেটির প্রমাণ রেখেছেন চ্যাম্পিয়ন্স লিগেই। লা লিগায় নিষেধাজ্ঞার জ্বালা জুড়িয়েছেন অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে জোড়া গোল করে। পাশাপাশি চার ম্যাচ বেকার হয়ে বসে থাকাটা হতে পারে শাপেবরও। লম্বা এক বিরতি শেষে ঝরঝরে রোনালদোকেই পেতে চলেছে রিয়াল। কোচ জিনেদিন জিদান এমনই মনে করছেন।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…