ফুটবল

মেসিকে ছাড়িয়ে রোনালদোর পথে ভারতের ছেত্রি

মেসিকে ছাড়িয়ে রোনালদোর পথে ভারতের ছেত্রি

আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ২৭ মিনিটে গোল করেছিলেন সুনিল ছেত্রি। সেই এক গোলেই ভারতের ফরোয়ার্ড ছাড়িয়ে গেলেন লিওনেল মেসিকে।

বর্তমানে খেলা চালিয়ে যাওয়া জাতীয় দলের হয়ে সর্বোচ্চ তিন গোল সংগ্রাহক ফুটবলারের তালিকায় দুইয়ে উঠে এসেছেন ৩৪ বয়সী ছেত্রি। ম্যাচে পরে আরেকটি গোল পাওয়ায় ভারতীয় ফরোয়ার্ডের নামের পাশে সংখ্যাটা এখন ৬৭।

আর্জেন্টাইন মহাতারকা মেসির জাতীয় দল জার্সিতে গোলসংখ্যা ৬৫। আপাতত জাতীয় দলের বাইরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৮৫।

রোনালদোর মতো বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন মেসি। তবে খুব শীঘ্রই আজেন্টিনার জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে তাকে। মেসি ফেরার আগেই গোলসংখ্যা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে ছেত্রির।

ছেত্রির জোড়া গোলের দিন বড় জয় পেয়েছে ভারত। থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৪ শতাংশ বল দখলে রেখেও ৪-১ গোলে জয় পেয়েছে ৯৭ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা সাফ অঞ্চলের জায়ান্টরা।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…