আন্তর্জাতিক

মেক্সিকোতে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

শহরের রাস্তায় মানুষজন বসে আছেন, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় মানুষজন বসে আছেন, রাতের সময় শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এথনও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার প্রশান্ত মহাসাগরের তীর ঘেষা মেক্সিকোর দক্ষিণ উপকূলে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয় রাজধানী মেক্সিকো সিটিতে। এতে রাজধানীর ভবনগুলো কেঁপে উঠে। আতঙ্কিত মানুষরা রাস্তায় নেমে আসে। এ কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

শক্তিশালী এই ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়েতামালা, এল সালভাদর, কোস্টা রিকা, নিকারাগুয়া, পানামা এবং হন্ডুরাসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের জন্য কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

পিজিজিয়াপান শহরের ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ৩৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্র বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে।

শহরটিতে ঘুরতে আসা একজন লুইস কার্লোস ব্রিসেনো রয়টার্সকে জানান, পৃথীবিকে এতোটা কাঁপতে আগে কখনও দেখিনি।

মেক্সিকোতে ১৯৯৫ এবং ১৯৮৫ সালে আঘাত হানা ভূমিকম্পের মতোই শক্তিশালী এই ভুমিকম্প। এর মধ্যে সর্বশেষটি মেক্সিকো সিটির কাছে আঘাত হানে এবং এতে হাজারও মানুষ নিহত হয়।

ইতোমধ্যে পূর্ব  উপকূলে হারিকেন কাটিয়ার হুমকিতে ছিলো মেক্সিকো। ক্যাটাগরি ১ এর এই হারিকেন টামপিকো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ১৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।

বিষয়:ভূমিকম্প মেক্সিকোতে ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…