অর্থনীতি

মিল মালিকদের সিন্ডিকেটে অস্থির চালের বাজার

মিল মালিকদের সিন্ডিকেটে অস্থির চালের বাজার

প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির কারণে কম মজুদ ছাড়াও মিল মালিকদের সিন্ডিকেটবাজির জন্য চালের দাম অস্বাভাবিক হারে বাড়ছে বলে পাইকারি বিক্রেতারা অভিযোগ করেছেন। বাজার স্থিতিশীল রাখতে সরকারকে চাল আমদানির পরামর্শ দিয়েছেন তারা।

ঈদের আগে থেকেই অস্থির হতে শুরু করে রাজধানীর চালের বাজার। কারওয়ান বাজারে মধ্যবিত্তের মিনিকেট চালের পাইকারি দর ৬০ টাকায় উঠেছে। আর নিন্মবিত্তের মোটা চাল কেজি প্রতি ৪৬ থেকে ৪৭ টাকা। এছাড়া নাজিরশাইল ৬৫, চিনিগুড়া ৮৫ আর কাটারিবোগ ৭৬ টাকায় বিক্রি হচ্ছে।

এক সপ্তাহে কেজিতে পাইকারি দামে দুই টাকা বাড়লেও খুচরা বাজারে কিছু ক্ষেত্রে ৬/৭ টাকা বাড়ছে।

অস্থির চালের বাজারের জন্য বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ধকলে ফসলহানির পাশাপাশি সিন্ডিকেটকেও দায়ী করলেন আড়ৎদাররা। ভারতসহ পাশ্ববর্তী দেশগুলো থেকে

চাল আমদানির সিদ্ধান্ত হলে ভারত জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তারা বাংলাদেশে চাল রপ্তানি করবে না।

ভিডিও রিপোর্টে দেখুন বিস্তারিত:

বিষয়:অস্থির চালের বাজারে চালের দাম চালের দাম বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…