বাংলাদেশ

মাদারীপুরের ১২ ভাষা সংগ্রামীর মধ্যে বেঁচে আছেন ৩ জন

ভাষা সংগ্রামী

৫২‘র মহান ভাষা আন্দোলনে মাদারীপুরে নেতৃত্বদানকারী ১২ ভাষা সংগ্রামীর মধ্যে বেঁচে আছেন মাত্র ৩ জন। তারাও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

মহান ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাদারীপুর জেলার। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন সারা পূর্ববাংলা উত্তাল, তখন মাদারীপুরেও ছিল সেই আন্দোলনের উত্তাপ। ভাষা সংগ্রামী গোলাম মোস্তফা আখন্দ রতন ভাষা আন্দোলনের এক অন্যতম সংগ্রামী। শিক্ষকতা থেকে অবসর নিয়ে বর্তমানে তিনি চররামরায়ের কান্দি গ্রামে অসুস্থ জীবনযাপন করছেন।

আবদুল হাই তালুকদার ছিলেন ভাষা আন্দোলনের মাদারীপুর জেলার অন্যতম নেতা। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেছিলেন তিনি। মাদারীপুর পৌরসভায় কালেক্টর পদে চাকরি জীবন শেষে এখন অসুস্থ।

আরেক ভাষা সংগ্রামী এটিএম নূরুল হক খান ছিলেন ৫২‘র ভাষা আন্দোলনে মাদারীপুর জেলার ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক। ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ৩ বার ১১ মাস কারা ভোগ করেছেন তিনি।

এই তিন ভাষা সংগ্রামীর আক্ষেপ ভাষার মাস ফেব্রুয়ারিতেও তাদের স্মরণ করা হয় না। এমনকি কেউ খোঁজও নেয় না তাদের। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষার জন্য তাদের আত্মত্যাগকে বাঙালি জাতি যথাযথভাবে স্মরণ করবে এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর।

মাদারীপুর থেকে রাহাত হোসাইন এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মৌসুমী সুলতানার রিপোর্টে দেখুন বিস্তারিত:

বিষয়:ভাষা সংগ্রামী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…