মহেশখালীতে মহাজোট প্রার্থীর পক্ষে নারীদের গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিকের সমর্থনে নারীরা ব্যাপক গণসংযোগ করছেন।
বুধবার সকাল থেকে কুতুবদিয়া মহেশখালীর বিভিন্ন পাড়া-মহাল্লায় গণসংযোগ করেছেন নারীরা। বিশেষ করে আশেক উল্লাহ রফিকের স্ত্রী সাহেদা নাসরিন রুমা, মহেশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মশরফা জান্নাত, কালারমার ছড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মিনু আরা ছৈয়দ রাত-দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাবেক ইউপি সদস্য মিনু আরা ছৈয়দ বলেন, আমরা নারীদের কাছে বর্তমান সরকারের গত ১০ বছরের উন্নয়ন তুলে ধরছি। তাদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







