বাংলাদেশ

মশা নিধনে ঢাকা উত্তর সিটির ‘ক্রাশ প্রোগ্রাম’

মশা নিধনে ঢাকা উত্তর সিটির ‘ক্রাশ প্রোগ্রাম’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ ওসমান গণি মঙ্গলবার বিকালে গুলশানস্থ নগর ভবনের সামনে থেকে বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেছেন।

ডিএনসিসির অঞ্চল-৩ এর অধীন সমগ্র এলাকায় মশার ঔষধ ছিটানোর জন্য এই ক্রাশ প্রোগ্রামের আয়োজন করা হয়।

সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার জন্য ৪ মার্চ থেকে প্রতিটি অঞ্চলে অতিরিক্ত ১০টি পিকআপ এর মাধ্যমে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‘ক্রাশ প্রোগ্রাম চলাকালীন সময় প্রতিটি মেশিন দ্বারা দ্বিগুণ পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত ২১৫৩ বিঘা ডোবা/জলাশয়ের কচুরিপানা ও ময়লা আবর্জনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।’

মশক নিধনের বিশেষ এই ক্রাশ প্রোগ্রামে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্যানেল মেয়র সদস্য আলেয়া সারোয়ার ডেইজী, ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমান, মোঃ নাসির, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম ও বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:মশা নিধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…