বিনোদন

মদ্যপান ছেড়েছেন কপিল শর্মা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

কপিল শর্মার কাছের এক বন্ধু জানিয়েছেন তিনি পুরোপুরি মদ্যপান ছেড়ে দিয়েছেন। আর এ কারণে, রিহ্যাব সেন্টার থেকে নির্ধারিত সময়ের ২৮ দিন আগেই ছেড়ে দেয়া হয়েছে তাকে। তিনি বেঙ্গালুরুর আয়ুর্বেদিক ক্লিনিক ছেড়ে রোববার মুম্বাই পৌঁছেছেন।

সুনীল গ্রোভারের সঙ্গে সম্পর্ক ভাঙ্গার পড়ে অতিরিক্ত মদ্যপানের অভ্যাস হয়ে গিয়েছিল কপিল শর্মার। ফলে বার বার অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। কপিল শর্মার অসুস্থতার কারণে শাহরুখ খান, অজয় দেবগণসহ বলিউডের বেশ কয়েকজন তারকাকে শুটিং না করেই ‘দ্য কপিল শর্মা শো’র সেট ছেড়ে চলে যেতে হয়েছে। আর তাই তিনি সুস্থ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল।

এরপর কিছুদিনের বিরতি নিয়ে বেঙ্গালুরুর আয়ুর্বেদিক ক্লিনিকে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে পুরো বিশ্রামে থেকেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

মুম্বাই ফিরে কপিল শর্মা তার পরবর্তী ছবি ‘ফিরাঙ্গি’ অবশিষ্ট কাজ শেষ করার কাজে ব্যস্ত আছেন। ছবির কাজ শেষ হলে প্রচারণার কাজ শুরু করবেন তিনি। ছবিটি নভেম্বরে মুক্তি পাবে।

সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল প্রতিশ্রুতি দিয়েছিল, কপিল শর্মা পুরোপুরি সুস্থ হলে আবারও শুরু হবে ‘দ্য কপিল শর্মা শো।’ তবে ‘ফিরাঙ্গি’ ছবি মুক্তির আগে এই শো শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি।

এনডিটিভি।

বিষয়:কপিল শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…