বাংলাদেশ

মক্কার রাস্তা হারিয়ে ভোগান্তিতে বাংলাদেশি হাজিরা

হজের জন্য মক্কায় হাজিরা, ভিড় ও যানজটের কারণে ভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কার রাস্তা হারিয়ে ভোগান্তিতে বাংলাদেশি হাজিরা, ভিড় ও যানজটের কারণে সমস্যা।. Channel i News – চ্যানেল আই নিউজ

এম ওয়াই আলাউদ্দিন, সৌদি প্রতিনিধি: অাগামী ৩১ শে আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তবে অতি মুনাফালোভী কিছুসংখ্যক বেসরকারি হজ এজেন্সির অব্যস্থাপনা ও হাজিদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে প্রতিদিনই মক্কা মদিনার রাস্তা হারিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশি হাজিরা।

আর মাত্র কয়েকদিনপরই অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। বিশ্বের ১শ’২২টি দেশের নানা জাতি ও বর্ণের মানুষের লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কার প্রতিটি রাস্তা। জীবনের শেষ সম্বল দিয়ে হজ পালন করতে এসে কিছুসংখ্যক বেসরকারি হজ এজেন্সির কারণে বাংলাদেশি হাজিরা ভিড় করছেন মক্কার বাংলাদেশ হজ মিশনে।

এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে হারানো এসব হাজিদের গন্তব্য স্থানে পৌঁছে দিতে মিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান কাউন্সিলর হজ মাকসুদুর রহমান।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…