জনপদ

ভোলায় মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

ভোলায় ইলিশ মাছের ঝাঁক, বাংলাদেশের মাছের বাজারে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় ইলিশ মাছের বিশাল ঝাঁক, মাছের বাজারে বিক্রির জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার পর ভোলার নদীগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দেরিতে হলেও পর্যাপ্ত ইলিশের দেখা পেয়ে খুশি জেলে ও ব্যবসায়িরা।

মৌসুমের শুরুতে ইলিশ না পেয়ে গত দু’মাস চরম হতাশায় দিন কাটিয়েছেন ভোলার তিন লাখেরও বেশি জেলে। গত কয়েকদিন আকস্মিকভাবেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যাচ্ছে মনপুরা, ঢালচর ও চর নিজামের মেঘনা মোহনায়।

জেলার সাত উপজেলায় ছোট বড় মিলিয়ে একশ’ ২৭টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে আড়ত রয়েছে এক হাজার দুশ’। বর্তমানে প্রতিটি কেন্দ্র থেকে বরিশাল, চাঁদপুর, ঢাকাসহ বিভিন্ন জেলার মোকামগুলোতে প্রতিদিন ২০ থেকে ২৫ ঝুড়ি ইলিশ যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের অবস্থান ও প্রাপ্তিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে।

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদে ডিম ছাড়ার ব্যবস্থা নেয়াসহ জাটকা রক্ষায় নানা কর্মসূচির সফল বাস্তবায়নের কারণে এ বছর দেরিতে হলেও প্রচুর ইলিশ ধরা পড়ছে জানিয়েছে মৎস্য বিভাগ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ইলিশ ভোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…