পরিবেশ

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া

ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া

প্রতীক্ষার প্রহর প্রায় শেষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। সারাদেশে নির্বাচনের সরগরম হাওয়ার সাথে বইছে শৈত্য প্রবাহের হাওয়া। রাত ফুরোলেই ভোট। তবে ভোটের দিন সারাদেশের আবহাওয়া ভালো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ভোটের দিন (রোববার) সকাল থেকেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

রুহুল কুদ্দুস চ্যানেল আই অনলাইনকে  জানান: আগামীকাল সারাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।

সারাদেশে শৈত্যপ্রবাহ বিরাজ করলেও আগামীকালের আবহাওয়া স্বাভাবিক থাকবে। ভোরের দিকে ঠাণ্ডা পড়লেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকবে। সারাদেশ আগামীকালকের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস বলছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহের মাত্রা কমে আসতে থাকবে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিষয়:আবহাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…